1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কালিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
7

কালিগঞ্জ ব্যুরোঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা শিক্ষা অফিসার দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার আব্দুস সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাকিব, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি ও সদর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ ইয়াছিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সাক্ষরতার হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইনুল ইসলাম খান।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026