1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

কালিগঞ্জ বিষ্ণুপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View
62

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইদ্রিস আলী সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক তৈমুর আলম, ডাঃ শাহাবুদ্দীন মোড়ল, দক্ষিণ শ্রীপুর-কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আবু হুসাইন সোহাগ ও জাকির হোসেন।এছাড়া অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের মাহবুবর রহমান খান, মাষ্টার নুর হোসেন, নুরুজ্জামান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন মোড়ল, রমিজ উদ্দীন মোড়ল সহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026