কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন
Reporter Name
Update Time :
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
৭
Time View
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, এমপি। ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ফলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সরকারের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পকে কিশোরগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
14
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, এমপি।
৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ফলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সরকারের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পকে কিশোরগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।