বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৮৫৮ শিক্ষার্থী।
Reporter Name
Update Time :
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
৭
Time View
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৮৫৮ শিক্ষার্থী।
আমজাদ হোসেন মিঠু, বিভাগীয় প্রতিনিধি ঢাকা। শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পিজি হাসপাতালের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন। এ সময় তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটানোর আহ্বান জানান। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয় হাসারা কালিকিশোর স্কুল এন্ড কলেজ। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ২০১৮ সালের ৯ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম চালু করা হয়। সংগঠনটির এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা ও স্পন্সর হিসেবে সহযোগিতা করে আসছে মজিবর টিম্বারস অ্যান্ড স মিল এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক হীরা। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় সংগঠনটির সহযোগী সংগঠন কাজ করছে। এর মধ্যে শ্রীনগরে ‘রক্তের বন্ধন এ বিক্রমপুর’, সিরাজদিখানে ‘বিক্রমপুর রক্তদান সংস্থা’ এবং লৌহজংয়ে ‘লৌহজং স্টুডেন্ট ব্লাড ব্যাংক’ উল্লেখযোগ্য। এ ছাড়া অন্যান্য উপজেলাতেও সংগঠনের প্রতিনিধি রয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, মেধাবৃত্তি পরীক্ষায় সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা এবং ট্যালেন্টপুলে সাড়ে তিন হাজার টাকা প্রদান করা হবে। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে সাড়ে তিন হাজার টাকা এবং ট্যালেন্টপুলে চার হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে। প্রতি শ্রেণি থেকে ৪০ জন করে মোট ১৬০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। অন্যদিকে পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর অর্জনকারীদের ট্যালেন্টপুল বৃত্তির জন্য বিবেচনা করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে, পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
15
আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রতিনিধি ঢাকা।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পিজি হাসপাতালের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন। এ সময় তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটানোর আহ্বান জানান। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয় হাসারা কালিকিশোর স্কুল এন্ড কলেজ।
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ২০১৮ সালের ৯ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম চালু করা হয়।
সংগঠনটির এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা ও স্পন্সর হিসেবে সহযোগিতা করে আসছে মজিবর টিম্বারস অ্যান্ড স মিল এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক হীরা।
এ কার্যক্রমকে আরও গতিশীল করতে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় সংগঠনটির সহযোগী সংগঠন কাজ করছে। এর মধ্যে শ্রীনগরে ‘রক্তের বন্ধন এ বিক্রমপুর’, সিরাজদিখানে ‘বিক্রমপুর রক্তদান সংস্থা’ এবং লৌহজংয়ে ‘লৌহজং স্টুডেন্ট ব্লাড ব্যাংক’ উল্লেখযোগ্য। এ ছাড়া অন্যান্য উপজেলাতেও সংগঠনের প্রতিনিধি রয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, মেধাবৃত্তি পরীক্ষায় সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা এবং ট্যালেন্টপুলে সাড়ে তিন হাজার টাকা প্রদান করা হবে। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে সাড়ে তিন হাজার টাকা এবং ট্যালেন্টপুলে চার হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
এ ছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে। প্রতি শ্রেণি থেকে ৪০ জন করে মোট ১৬০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। অন্যদিকে পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর অর্জনকারীদের ট্যালেন্টপুল বৃত্তির জন্য বিবেচনা করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে, পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।