কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, শুরু পরিচ্ছন্নতা অভিযান
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
৬
Time View
কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি, শুরু পরিচ্ছন্নতা অভিযান
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। এ কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড স্প্রে এবং জনসচেতনতা তৈরিতে নানা কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। পরে উপজেলা পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি আরও বলেন, ডেঙ্গুমুক্ত কুলিয়ারচর গড়তে প্রশাসন, পৌরসভা ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ইউএনও ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রশাসনিক চত্বর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংসের পাশাপাশি বিভিন্ন স্থানে লার্ভিসাইড স্প্রে করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী তিন মাস এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। মশক নিধনের পাশাপাশি নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা ও অন্যান্য কর্মসূচিও পরিচালনা করা হবে।
7
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। এ কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড স্প্রে এবং জনসচেতনতা তৈরিতে নানা কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
পরে উপজেলা পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গুমুক্ত কুলিয়ারচর গড়তে প্রশাসন, পৌরসভা ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, সহকারী প্রকৌশলী (বিএডিসি সেচ) শাওন মালাকার, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। ইউএনও ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রশাসনিক চত্বর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংসের পাশাপাশি বিভিন্ন স্থানে লার্ভিসাইড স্প্রে করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী তিন মাস এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। মশক নিধনের পাশাপাশি নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা ও অন্যান্য কর্মসূচিও পরিচালনা করা হবে।