কুলিয়ারচরে নিরাপত্তাহীনতায় দুই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
৫
Time View
কুলিয়ারচরে নিরাপত্তাহীনতায় দুই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ববিরোধের জেরে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে ১০ দিন ধরে বিদ্যালয়ে যেতে পারছে না দুই ভাই-বোন। নিরাপত্তাহীনতার কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না বলে দাবি করেছে পরিবার। উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ি গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলো—মাহমুদুল হাসান (১৩) ও তার ছোট বোন আদিবা তাবাচ্ছুম (৯)। মাহমুদুল উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বোন আদিবা তাবাচ্ছুম ৫১ নম্বর নাজিরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। পরিবারের অভিযোগ, শিশুদের বাবা কাদির মিয়ার সঙ্গে একই গ্রামের কয়েকজনের পূর্ববিরোধ রয়েছে। কাদির মিয়া একজন প্রবাসী। দেশে ছুটিতে এসে তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উছমানপুর ইউনিয়নের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে সেতু মিয়া, পারভেজ, অনুফা বেগম ও তাদের লোকজন দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অশালীন কথাবার্তা, উত্ত্যক্ত ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে আতঙ্কিত হয়ে গত ১০ দিন ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে তারা। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের সহকারী শিক্ষক অসীম চৌধুরী। তিনি বলেন, ‘মাহমুদুল ৮-৯ দিন ধরে স্কুলে আসছে না। সর্বশেষ যেদিন এসেছিল, সেদিন সে কান্নাকাটি করে জানায়, একা বাড়িতে যেতে পারবে না। পরে আমি তাকে বাড়িতে পৌঁছে দিই। তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারি, তাদের পারিবারিক সমস্যা চলছে।’ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পারভেজ বলেন, ‘আপনারা যাচাই-বাছাই করে দেখুন। আমি সারাদিন দোকানে থাকি। বাড়িতে যাই না। বাচ্চাদের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয়নি।’ অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পরিবারটি বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বিদ্যালয়ে ফেরার পরিবেশ তৈরি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
6
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ববিরোধের জেরে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে ১০ দিন ধরে বিদ্যালয়ে যেতে পারছে না দুই ভাই-বোন। নিরাপত্তাহীনতার কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না বলে দাবি করেছে পরিবার।
উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ি গ্রামের এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলো—মাহমুদুল হাসান (১৩) ও তার ছোট বোন আদিবা তাবাচ্ছুম (৯)। মাহমুদুল উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বোন আদিবা তাবাচ্ছুম ৫১ নম্বর নাজিরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
পরিবারের অভিযোগ, শিশুদের বাবা কাদির মিয়ার সঙ্গে একই গ্রামের কয়েকজনের পূর্ববিরোধ রয়েছে। কাদির মিয়া একজন প্রবাসী। দেশে ছুটিতে এসে তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উছমানপুর ইউনিয়নের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে সেতু মিয়া, পারভেজ, অনুফা বেগম ও তাদের লোকজন দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অশালীন কথাবার্তা, উত্ত্যক্ত ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে আতঙ্কিত হয়ে গত ১০ দিন ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে তারা।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের সহকারী শিক্ষক অসীম চৌধুরী। তিনি বলেন, ‘মাহমুদুল ৮-৯ দিন ধরে স্কুলে আসছে না। সর্বশেষ যেদিন এসেছিল, সেদিন সে কান্নাকাটি করে জানায়, একা বাড়িতে যেতে পারবে না। পরে আমি তাকে বাড়িতে পৌঁছে দিই। তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারি, তাদের পারিবারিক সমস্যা চলছে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পারভেজ বলেন, ‘আপনারা যাচাই-বাছাই করে দেখুন। আমি সারাদিন দোকানে থাকি। বাড়িতে যাই না। বাচ্চাদের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয়নি।’
অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারটি বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বিদ্যালয়ে ফেরার পরিবেশ তৈরি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।