মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন পূর্ব তারাকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০) এবং উত্তর মাইজপাড়া গ্রামের মৃত আমির উদ্দিন খানের ছেলে মো. সাইফুল (৪৫)। অভিযান সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ১ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা এবং সাইফুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের সদস্য ও বাংলাদেশ আনসার সদস্যরা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জাহাঙ্গীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মো. সাইফুলকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
28
মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পূর্ব তারাকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০) এবং উত্তর মাইজপাড়া গ্রামের মৃত আমির উদ্দিন খানের ছেলে মো. সাইফুল (৪৫)।
অভিযান সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ১ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা এবং সাইফুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের সদস্য ও বাংলাদেশ আনসার সদস্যরা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করেন।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জাহাঙ্গীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মো. সাইফুলকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।