1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০৩|
Title :
শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড! সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বাপ, ছেলে , মেয়ে মিলে ধান ব্যবসাহিত কে ব্ল্যাকমেইল ও লুটপাট থানার অভিযোগ। শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি মিরসরাইয়ে হোটেল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা আট শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী পাঁচজন—তবু শূন্য পাসের হার

গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, আগস্ট ১০, ২০২৬,
  • 9 Time View
12

মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার

গণভোটের রায় না মানলে সরকারকেও পরিণতি ভোগ করতে হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্রশিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনিদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজদের হাত বন্ধ করে সবার জন্য ন্যায়-ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্যই গণভোটের আয়োজন হয়েছিল।

“সরকার যারা ছিল তারাও ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে বলেছিল। আমরাও ‘হ্যাঁ’ বলেছি। এখন আমরা ‘হ্যাঁ’ হয়েছি, সরকার হয়নি। আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন,” বলেন তিনি।

একইসাথে তিনি নিহত দুই শহীদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফুলছড়ি-সাঘাটা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

১, মো. আব্দুল করিম সরকার, সংসদ সদস্য, গাইবান্ধা সদর-২। (২, মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩, সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবুসহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ নিহত দুই ছাত্রশিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026