গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার
Update Time :
বুধবার, আগস্ট ৫, ২০২৬,
5 Time View
গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার বেলা ১০ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ,পুলিশ সুপার জসিম উদ্দিন। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এতে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জেলার সাত উপজেলার শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগন এবং জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতাকর্মীরা। আলোচনা সভায় ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরা হয় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে সরকার প্রতি আহবান জানান। আলোচনা শেষে জেলার ৬ জন শহীদ পরিবারের ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি পালন ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
13
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার বেলা ১০ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ,পুলিশ সুপার জসিম উদ্দিন। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জেলার সাত উপজেলার শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগন এবং জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতাকর্মীরা।
আলোচনা সভায় ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরা হয় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে সরকার প্রতি আহবান জানান।
আলোচনা শেষে জেলার ৬ জন শহীদ পরিবারের ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি পালন ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।