1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনায় প্রীতি ফুটবল ম্যাচ, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী। মেলান্দহে ট্রাকচাপাই শিশুসহ নিহত ৪ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View
81

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিপন মিয়া (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর ব্যবহৃত মুঠোফোনে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর এলাকার সিও অফিস মোড়সংলগ্ন একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জব্দ করা মুঠোফোন পর্যালোচনা করে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে। এর মধ্যে NBAJEE অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার তথ্য পাওয়া যায়। পুলিশ বলছে, শিপন দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে উল্লেখ করেছে ডিবি।
গ্রেপ্তার শিপন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার মৃত বিলায়েত মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026