1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

চাঁন্দগাও থানা এলাকায় নিহত ফজল আমিনের খুঃনিদের ফাঁসির দাবি করেছেন স্থানীয়রা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
65

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
নিহত ফজল আমিন
চট্টগ্রামের ষোলশহরে সবজি বিক্রেতাদের ভ্যানগাড়ি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই বিষয়ে স্থানীয় জনগণ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিহত ফজল আমিন পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদকের খুঃনিদের ফাঁসির দাবি জানিয়েছেন।
শুক্রবার দুপুরে পূর্ব ষোলশহরে ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে ব্যবসা করা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ফজল আমিনকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনাটি জানাজানি হয় শনিবার।
নিহতের ছেলে জোবাইরুল হক ইনান অভিযোগ করেন, তার বাবা দীর্ঘদিন ধরে এলাকায় ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেন। ভ্যানগাড়ি থেকে চাঁদা আদায়ের বিরোধিতা করায় তার বাবাকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ঘটনার প্রকৃত কারণ কী এবং ধাক্কার সঙ্গে ফজল আমিনের মৃত্যুর সরাসরি সম্পর্ক ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছেন চাঁনগাও থানার ওসি (তদন্ত) মো. সবুজ।
শনিবার বিকেলে তিনি আমার দেশকে বলেন, এ ঘটনায় ফজলের পরিবার একটি মামলা দায়ের করেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী আমার দেশকে বলেন, “ফজল ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার বিষয়ে আমরা খবর নিচ্ছি। প্রকৃত ঘটনা বের করে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব ষোলশহরের ওই এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর ভ্যানগাড়ি বসিয়ে ব্যবসা চলে আসছে। এতে পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হয়।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, এসব ভ্যানগাড়ি বসানোর বিনিময়ে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে। ফজল আমিনের মৃত্যুর পর সেই অভিযোগই নতুন করে সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026