1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
চট্টগ্রাম সিএমপি সড়কে বাড়ছে অটোরিকশা ও সিএনজি অথচ ট্রাফিক পুলিশের কোন ভূমিকা নেই বাবার চলে যাওয়ার ৯ বছর, শান্তি রঞ্জন সাহার স্মরণে ছেলের আকুতি কোলা ইউনিয়নের রূপকার চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু: এই দুই মহামানব ও হুজুরের সুযোগ্য ওয়ারিশদের কারণে এখনো জারি রয়েছে সীরাত মাহফিল চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত পথচারী নারী, অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী কুড়িগ্রামের কোদালকাটি ব্রহ্মপুত্রের পেটে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, September 4, 2026,
  • 9 Time View
10

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৪/০৯/২০২৬ ইং শুক্রবার

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর শহর, দেশ ও জাতির মঙ্গল কামনায় ভক্তদের প্রার্থনা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

এ উপলক্ষে আজ ০৪ই সেপ্টেম্বর ২০২৬ ইং শুক্রবার সকালে বিভিন্ন মণ্ডপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

সকালে বড় বাজার দুর্গা মণ্ডপ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সত্যনারায়ণ মণ্ডপে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতিতে শহরে সৃষ্টি হয় উৎসবের আবহ। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর জন্মতিথি স্মরণে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে শহরের বিভিন্ন মণ্ডপে শ্রীকৃষ্ণের পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026