1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:০০|
Title :
পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রুবেল আহমদ পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষনের প্রতিবাদে মানববন্দন। ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালি থানা এলাকায় অভিযান পাঁচবিবিতে গরু বিতরণ করে এসডিএস ঝিনাইদহে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ ও সচেতনতা বাড়াতে আইসিআরসি প্রতিনিধি দলের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক। পূর্বধলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মামুন শহীদ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নওগাঁয় সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্কুলে বেঞ্চ বিতরণ করেন।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রুবেল আহমদ

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ :
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬,
  • 102 Time View
107

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ :

খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জ দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন রুবেল আহমদ। তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন,তিনি জগদল ইউনিয়নের বাসিন্দা রুবেল আহমদ। তিনি ৭নং জগদল ইউনিয়নে বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী ও জনসাধারণের চলাচলের সুবিধায় বাশেঁর সাকু নির্মাণ সহ বিভিন্ন মানবিক কাজে তার এই উদ্যোগকে ইউনিয়নবাসী স্বাগত জানিয়েছেন কারণ নির্বাচনের আগে কোন প্রার্থী তার মত জনকল্যাণে এই ধরনের মানবিক কাজ করতে দেখা যায়নি তিনি একজন শিক্ষানুরাগী,তরুনসমাজসেবী, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। ​নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে-​ প্রার্থী রুবেল আহমদ তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ, তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ৭ নং জগদল ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট,দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন।​ যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য। নির্বাচন প্রসঙ্গে রুবেল আহমদ বলেন, আমি আমার ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ৭ নং জগদল ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় জগদল ইউনিয়নকে একটি মডেল,আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সম্মানজনক অধিকার ! এই পথচলায় আমি আমার সম্মানিত ইউনিয়ন বাসির দোয়া,ভালবাসা, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সর্বমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026