
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিশেষ করে ২নং ওয়ার্ডের লুদুরপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং যুক্তরাজ্য প্রবাসী এক বিশিষ্ট নাগরিক মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মরহুম ইয়াদ আলীর সুযোগ্য পুত্র এবং সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ।
তিনি, বাংলাদেশ বাউল সমিতির সিলেট বিভাগীয় সভাপতি এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্র শিল্প ঐক্য পরিষদ ও প্রধান উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা রক্ত দান সংস্থা ও প্রধান উপদেষ্টা সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট ও সিলেট মানবিক ফান্ড ও প্রধান উপদেষ্টা সুনামগঞ্জ জেলা বাউল সমিতি ও উপদেষ্টা জগন্নাথপুর আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ মানবতার ঐতিহ্যবাহী সংগঠন ও উপদেষ্টা এ গ্রেড ক্লাসিক চেস ক্লাব জগন্নাথপুর এবং আজীবন দাতা সদস্য রাণীগঞ্জ উন্নয়ন সংস্থা ও চেয়ারম্যান Ftv Bangladesh ও আজীবন দাতা ফুলবাড়ি টিভি শফিক শাহ তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। শফিক শাহ বলেন, পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”তিনি আরও বলেন, জগন্নাথপুরে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, সহ বাজারের যানযট নিরসন, জলাবদ্ধতা দূরকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে।স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা শফিকের দীর্ঘদিনের চর্চারই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় তিনি বলেন,নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, পৌরবাসীর সেবা করা এবং জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে উপহার দিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যদি পৌরবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি—আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ। তার এই প্রার্থিতার ঘোষণায় ২নং ওয়ার্ডসহ পুরো পৌর এলাকায় সাধারণ ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।