1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
16

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কাজীর দেউড়ি স্টেডিয়ামের গেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয় সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়; নগরবাসীর সক্রিয় সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”

আলিফ উদ্দিন রুবেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। প্রত্যেককে নিজ নিজ ঘর, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জনগণের পাশে থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সাজ্জাদ, মুস্তাফা হাকিম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,আরফাত হোসেন ফাহিম, মোঃ তৌহিদ , মোহাম্মদ মেহেদী, মোঃ আবির, রেশমি আক্তার, রিমি আক্তার, মোঃ রিজভী, মোহাম্মদ নাফিস,ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026