1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
73

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:’জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকালে আয়োজিত এ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026