ঝালকাঠী’র ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
Update Time :
রবিবার, আগস্ট ৯, ২০২৬,
7 Time View
ঝালকাঠী’র ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য এবং বাগানগুলোর প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকাতেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার নয়নাভিরাম দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।
12
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য এবং বাগানগুলোর প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকাতেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার নয়নাভিরাম দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।