1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

ঝিনাইদহে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

এইচ এম রাহুল ঝিনাইদহ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View
97

এইচ এম রাহুল ঝিনাইদহ

ঝিনাইদহে পচা ও বাসি মিষ্টি বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়ক, পুরাতন ডিসি কোর্ট চত্বর, শেরে বাংলা সড়ক ও কলাবাগান এলাকায় প্রতিষ্ঠানটির দুটি শোরুম এবং দই-মিষ্টি কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ডিপ ফ্রিজে বাসি দই সংরক্ষণ, রাতে ফ্রিজ বন্ধ রাখা এবং দইয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের প্রতিনিধি, ঝিনাইদহ জেলার হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ী সমিতির সদস্যরা এবং সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026