1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৩|
Title :
বানিয়াচং এ আড়িয়ামুগুর, মহারত্নপাড়া এসএসসি রেজাল্ট পেয়ে উচ্ছসিত , নামিদামি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে মিশ্র প্রতিক্রিয়া- যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় শান্তির নগর পোরশা। নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা, বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও অন্য স্কুলে বদলি

টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 5 Time View
10

আমজাদ হোসেন মিঠু,
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর দুর্গ আকস্মিক পরিদর্শন করেছেন টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) তিনি ঐতিহ্যবাহী এই স্থানটি সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি ইদ্রাকপুর কেল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্থাপত্যশৈলী এবং সংরক্ষিত প্রত্নসামগ্রী ঘুরে দেখেন। মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব বিবেচনা করে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক প্রাঙ্গণটির সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই বিশেষ সফরকালে তাঁর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকার ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-সহ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি মহোদয় জানান, ইদ্রাকপুর দুর্গের মতো ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের জাতীয় ঐতিহ্য। পর্যটকদের জন্য এই স্থানটিকে আরো নিরাপদ, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলতে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026