1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে কৃষক দল কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিমের সম্প্রীতির বার্তা* মদনে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি ফরিদা নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
10

মো: সাখাওয়াত হোসেন মামুন,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ শোবার ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫২) নামে এই ব্যক্তিকে রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৮ অক্টোবর/ ২৬) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দুলাল পূর্বধলা উপজেলার গোহালাকাদা ইউনিয়নের জালশুকা গ্রামের রওজাতুল আতফাল নূরানী ও হিফযুল কোরআন মাদ্রাসার পরিচালক। পাশাপাশি মা মেডিকল নামে একটি ঔষধের দোকান রয়েছে, যেখানে কাজ করত ভুক্তভোগী ১০ থেকে ১ বছরের শিশুটি। জানা যায় এই মাদ্রাসায় বাচ্চাটি লেখা পড়া করতো। পরে আর্থিক দুরঅবস্হার জন্য লেখা পড়া বন্ধ করে দুলালের ফার্মেসীতে কাজ শুরু করে। যেটি শিশু শ্রমের মধ্যে পড়ে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন,ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তার সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি বাচ্চা জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাতেই উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,তাই কোন অপ্রীতিকর ঘটনা জনতাকে করতে দেই নাই।আশা করি উপজেলা প্রশাসন আইনি যথাযথ পদক্ষেপ নিবেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকবেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:শফিকুল ইসলাম বলেন,আমি নিজে রাতে ঘটনাস্হলে গিয়েছি শিশুসহ তার পরিবারের সাথে কথা বলেছি ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আইনশৃঙ্খলতার অবনতি ঘটবে বলে রাতে অভিযুক্ত দুলালের বক্তব্য নেওয়ার সুযোগ হয় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026