নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি।
Update Time :
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
৫
Time View
নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইনসহ মোঃ সাইফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল নওগাঁ সদর থানাধীন বলিহার ইউনিয়নের পয়না গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পয়না দক্ষিণপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। অভিযানকালে গ্রেপ্তার সাইফুল ইসলামের হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রুজু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
6
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইনসহ মোঃ সাইফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল নওগাঁ সদর থানাধীন বলিহার ইউনিয়নের পয়না গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পয়না দক্ষিণপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
অভিযানকালে গ্রেপ্তার সাইফুল ইসলামের হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রুজু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।