মোঃ মাহফুজুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ বৃষ্টি পারভীন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মোঃ সুমন হোসেনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ০৪ আগস্ট বিকেল ৫:০০ ঘটিকার দিকে শাশুড়ির সাথে গৃহবধূ বৃষ্টি পারভীন বিবাদে জড়িয়ে পড়েন। এই পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ৭:১০ ঘটিকার দিকে তিনি নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতর বৃষ্টি পারভীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
4
মোঃ মাহফুজুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ বৃষ্টি পারভীন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মোঃ সুমন হোসেনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ০৪ আগস্ট বিকেল ৫:০০ ঘটিকার দিকে শাশুড়ির সাথে গৃহবধূ বৃষ্টি পারভীন বিবাদে জড়িয়ে পড়েন। এই পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ৭:১০ ঘটিকার দিকে তিনি নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতর বৃষ্টি পারভীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।