নওগাঁয় পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই এর অভিযোগে ১ জন গ্রেফতার।
কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :-
Update Time :
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
১৭
Time View
নওগাঁয় পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের অভিযানে শিক্ষার্থীর টাকা ছিনতাই এর অভিযোগে ১ জন গ্রেফতার।
" কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :- গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকার দেখতে পান যে, নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থীর কিছু টাকা জেলা পরিষদের পার্কে নিকট থেকে ছিনতাই হয়েছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ সুপার ডিবিকে ওই ছাত্রের সাথে দেখা করা নির্দেশনা দেন এবং ছিনতাইকারীকে গ্রেফতার করার নির্দেশ দেন। ঘটনায় জানা যায় ৩০-০৭-২০২৬ তারিখে বিকেল ৫ ঘটিকার পর ভুক্তভোগী রবিউল ইসলাম (২০) পিতা আ: করিম সাং বিষ্ণু পুর থানা মান্দা জেলা নওগাঁ ও তার বন্ধু তানভির জেলা পরিষদের পার্কে ঘুড়তে যায়। হঠাৎ ২/৩ জন ছিনতাইকারী এসে ভয় ভীতি দেখিয়ে তাদের পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা কেড়ে নেয়। ভুক্তভোগী দুই জন ছাত্র। তারা নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকায় ডিফেন্স ছাত্রাবাসে থাকে। খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। কিন্তু ভুক্তভোগীরা কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। পার্ক এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্য প্রমান যাচাই করে ওই ঘটনার সাথে জড়িত এক জন পেশাদার ছিনতাইকারী মোঃ আব্দুল আহাদ(২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ,সাং-চকদেব(মাস্টারপাড়া),থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয় । পরে বাদী তাদেরকে শনাক্ত করে। ছিনতাইকারী আহাদের সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামি আহাদের বিরুদ্ধে একই ধরনের ঘটনার আরও তিন টা মামলা আছে বলে অনুসন্ধানে পাওয়া যায়। জেলা পুলিশ নওগাঁ এই ধরনের ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে সাধারন মানুষের প্রতি আহ্বান জানান তারা যেন সচেতনতা বজায় রেখে চলাফেরা করে এবং কাউকে কোন রকম সন্দেহ হলে জেলা পুলিশকে জানানোর আহ্বান করা হয়।
36
” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-
গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকার দেখতে পান যে, নওগাঁ সরকারি কলেজের একজন শিক্ষার্থীর কিছু টাকা জেলা পরিষদের পার্কে নিকট থেকে ছিনতাই হয়েছে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ সুপার ডিবিকে ওই ছাত্রের সাথে দেখা করা নির্দেশনা দেন এবং ছিনতাইকারীকে গ্রেফতার করার নির্দেশ দেন।
ঘটনায় জানা যায় ৩০-০৭-২০২৬ তারিখে বিকেল ৫ ঘটিকার পর ভুক্তভোগী রবিউল ইসলাম (২০) পিতা আ: করিম সাং বিষ্ণু পুর থানা মান্দা জেলা নওগাঁ ও তার বন্ধু তানভির জেলা পরিষদের পার্কে ঘুড়তে যায়। হঠাৎ ২/৩ জন ছিনতাইকারী এসে ভয় ভীতি দেখিয়ে তাদের পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা কেড়ে নেয়। ভুক্তভোগী দুই জন ছাত্র। তারা নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকায় ডিফেন্স ছাত্রাবাসে থাকে।
খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপারের নজরে আসে। কিন্তু ভুক্তভোগীরা কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেন। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। পার্ক এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, সাক্ষ্য প্রমান যাচাই করে ওই ঘটনার সাথে জড়িত এক জন পেশাদার ছিনতাইকারী মোঃ আব্দুল আহাদ(২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ,সাং-চকদেব(মাস্টারপাড়া),থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয় । পরে বাদী তাদেরকে শনাক্ত করে।
ছিনতাইকারী আহাদের সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামি আহাদের বিরুদ্ধে একই ধরনের ঘটনার আরও তিন টা মামলা আছে বলে অনুসন্ধানে পাওয়া যায়। জেলা পুলিশ নওগাঁ এই ধরনের ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে সাধারন মানুষের প্রতি আহ্বান জানান তারা যেন সচেতনতা বজায় রেখে চলাফেরা করে এবং কাউকে কোন রকম সন্দেহ হলে জেলা পুলিশকে জানানোর আহ্বান করা হয়।