1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নওগাঁর পোরশায়  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

মোঃ মোস্তাকিম বিল্লাহ  নওগাঁ জেলা  প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
47

মোঃ মোস্তাকিম বিল্লাহ 
নওগাঁ জেলা  প্রতিনিধি।

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। র‍্যালিটি পোরশা উপজেলা চত্বর থেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে শেষ হয়।   এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক গন  অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা  উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাখিবুল ইসলাম পোরশা উপজেলা সরকারি (ভূমি) কমিশনার  । এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.  আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাজ্জাদ হোসেন সহ উপজেলার প্রকৌশলী, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীরা দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। আয়োজকদের মতে, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পোরশায় 
দুর্যোগ প্রস্তুতি, নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই পারে নিরাপদ পরিবার, সুরক্ষিত সমাজ এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026