1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ Time View
120

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ আলী।
প্রশিক্ষণে পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইরা অংশ নেন। এ সময় পশু জবাইয়ের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, জীবাণুমুক্ত পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রি, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসাইদের স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে মাংস প্রক্রিয়াজাতকরণে অভ্যস্ত করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মাংস বিক্রেতাদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
প্রশিক্ষণে নিরাপদ মাংস উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কসাইদের দায়িত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সরঞ্জাম পরিষ্কার রাখা এবং মাংসের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে কসাইদের দক্ষতা ও সচেতনতা বাড়বে এবং এর ফলে পোরশার বাজারগুলোতে ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026