" কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :- নওগাঁর বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তবে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সোমবার (৩ আগস্ট) সকালে ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা যায়, বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করেন। পরে ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে স্থানীয়দের দাবি। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে, অভিযুক্ত শফিউল হাসান দিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। জয়পুরহাট জেলা জামায়াতের আমির মো. ফজলুর সাঈদ বলেন, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তবে অভিযোগের কারণে কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগ সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন। বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ইশরাত জাহান সনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
25
” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-
নওগাঁর বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তবে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার (৩ আগস্ট) সকালে ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা যায়, বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করেন।
পরে ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, অভিযুক্ত শফিউল হাসান দিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
জয়পুরহাট জেলা জামায়াতের আমির মো. ফজলুর সাঈদ বলেন, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
তবে অভিযোগের কারণে কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগ সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ইশরাত জাহান সনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।