1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

নওগাঁর মহাদেবপুরে এক নারী ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কাজী স্বাধীন "
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
12

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :-

নওগাঁর জেলার মহাদেবপুর খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রাম থেকে শুক্রবার ( ১১ সেপটম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়।
নি-হ-ত আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে এবং খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দুবার পরাজিত হওয়ার পর থেকে মা-নসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আ-কস্মিক মৃ-ত্যুর পর তার মানসিক অসুস্থতা আবার বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। শুক্রবার সকালে শাশুড়ি ডাকলে শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি আবার শুয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চার্জারভ্যানে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগে তিনি প্রায়ই বিষণ্ণতায় থাকতেন।
ওসি মো. ওমর ফারুক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অ-পমৃ-ত্যু (ইউডি) মামলা শেষে ম-র-দেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026