নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার
Reporter Name
Update Time :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
৪
Time View
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্আল ফারুক, বিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৯ইং নভেম্বর গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত কিছুদিন যাবৎ চৌয়ালা-শালিধা এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। সনেট মোল্লার বিরুদ্ধে মোট ২৮ টি (হত্যা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখম ৪টি, ডাকাতি-দস্যুতা ০৭টি , অস্ত্র ৫ টি, মাদক ০৩টি, চাঁদাবাজি অপহরণ ২টি, বিস্ফোরক ও অন্যান্য ২টি) মামলা রয়েছে এবং রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদী_জেলা_পুলিশ_মাদক_সন্ত্রাস_অবৈধ_অস্ত্র_ও_গোষ্ঠীগত_সহিংসতাসহ_যেকোনো_অপরাধীদের_বিবিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
9
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্আল ফারুক, বিপিএম এর
প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৯ইং নভেম্বর গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেখানো মতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত কিছুদিন যাবৎ চৌয়ালা-শালিধা এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। সনেট মোল্লার বিরুদ্ধে মোট ২৮ টি (হত্যা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখম ৪টি, ডাকাতি-দস্যুতা ০৭টি , অস্ত্র ৫ টি, মাদক ০৩টি, চাঁদাবাজি অপহরণ ২টি, বিস্ফোরক ও অন্যান্য ২টি) মামলা রয়েছে এবং রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নরসিংদী_জেলা_পুলিশ_মাদক_সন্ত্রাস_অবৈধ_অস্ত্র_ও_গোষ্ঠীগত_সহিংসতাসহ_যেকোনো_অপরাধীদের_বিবিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।