1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১২|
Title :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সীরাত মাহফিল উপলক্ষে ঢাকা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সেনবাগে শিক্ষা ক্ষেত্রে মহামানব লায়ন সৈয়দ হারুনের আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ! হাটহাজারীতে আরাফাত নামের একজন গুলিবিদ্ধ লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 45 Time View
56

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট ২০২৬) সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের অপরাধে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপর একজনকে একই ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে খোরশেদ আলম (৪৪) ও
পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মুক্তার আহম্মদ (৪৭)।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১
তাং ১৭ আগষ্ট ২০২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026