1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
102

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর নিয়ামতপুরে দিলীপ মিনজ (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২৯ জুলাই) রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুম থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর।

​নিহত দিলীপ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামের শুকরা মিনজের ছেলে।

​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান দিলীপ। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে তার মা শ্রীমতি পালানি তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
​সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। # ৩০ জুলাই ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026