1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:২১|
Title :
ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন’: পানিসম্পদ প্রতিমন্ত্রী ধুনটে অর্থাভাবে থমকে গেছে স্বপনের চিকিৎসা, বাঁচার আকুতি ২০ বছরের যুবকের ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, শীর্ষে আত্মহত্যা কুলিয়ারচরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত যাত্রী; ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি বিলে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না, বুকে ছুরিকাঘাতে মাছ শিকারির মরদেহ উদ্ধার নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠী’র ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জাকির হোসেন ​নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 4 Time View
8

জাকির হোসেন
​নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ

​ নিয়ামতপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। (৮ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে নফির শাহকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,মাদক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়ামতপুর থানাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026