1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫২|
Title :
১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকার চোরাই স্বর্ণ বিক্রির সময় ওসি কামরুজ্জামানের নেতৃত্বে আটক পোরশায় উৎসব মুখর পরিবেশে ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ। জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে মৃত্যুর হুমকি দেন বিএনপি নেতা। রায়গঞ্জে ওয়ারেন্ট ভুক্ত তিন আসামি গ্রেফতার ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জাকির হোসেন ​নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, আগস্ট ৮, ২০২৬,
  • 8 Time View
14

জাকির হোসেন
​নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ

​ নিয়ামতপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ নফির শাহ (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। (৮ আগস্ট) শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের স্টলে অভিযান চালিয়ে নফির শাহকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,মাদক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়ামতপুর থানাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026