1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

নেত্রকোনার মোহনগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর হাওর ভ্রমণ উৎসব

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
72

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার আয়োজনে হাওর ভ্রমণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক শিল্পী ও সদস্য অংশ নেন। সম্প্রতি মোহনগঞ্জ শহর থেকে হাওর ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উদীচীর সদস্যরা। পরে উপজেলার তেতুলিয়া গ্রামে গিয়ে দুটি ট্রলারে চড়ে ডিঙাপোতা হাওরের বুক চিড়ে জৈনপুর গ্রামের বেথাই নদীর তীরে অবস্থিত বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছান তারা।

সেখানে পৌঁছে গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন উদীচীর শিল্পী ও সদস্যরা। হাওরের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পরে দুপুরে অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

এসময় উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায়, স্মরণ তালুকদার, সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন ও সাইফুল আরিফ জুয়েলসহ অন্যরা। এ ছাড়া উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক সদস্য ও শিল্পী এতে অংশ নেন।আয়োজকেরা জানান, প্রকৃতির সান্নিধ্যে সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ হাওর ভ্রমণ উৎসবের আয়োজন করা হয়েছে।

০৮/০৮/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026