
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় আতংকিত, আলোচিত চট্টগ্রাম-ক্ক্সবাজার বাইপাস সড়কের গাজী বাড়ী পয়েন্টে কচুরিপানার ডোবা হতে পানিতে উপুড়ী হয়ে ভাসমান আবস্হায় অজ্ঞাত লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ।
স্হানীয়রা জানায় রোববার (১৩ই সেপ্টেম্বর)সকাল ৬টায় এক রিকশা চালক রাস্তার পাশে প্রসাব করতে বসলে কচুরীপানার ডোবার পানিতে উপুড়ী হয়ে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে চিৎকার দেয়।এতে এলাকার লোকজন জড়ো হতে থাকে। কেউ থাকে চিনতে পারছে না।স্হানীয়রা বলেন এমনিতেই দূঘর্টনায় আতংকে আছে বাইপাস সড়ক।এখন পাওয়া যাচ্ছে অজ্ঞাত লাশ।এর আগেও ২টি লাশ পাওয়া যায়।সন্ধ্যা নামলে এ সড়কে অন্ধকারে ভয়ংকর ভূতড়ে পরিবেশ সৃষ্টি হয়।ছিনতাইকারী, সন্ত্রাসীদের ভয়ে রিকশা, সিএনজি চলাচল বন্ধ থাকে।ছিনতাইকারীরা সিএনজি যাত্রীদের সবকিছু কেড়ে নিয়ে বাইপাস সড়কে চলন্ত আবস্থায় নামিয়ে দেয়।মাদক দ্রব্য,ইয়াবা বেচাকেনার সড়কে রুপান্তরিত হয়।
পুলিশ উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন,
৯৯৯হতে উর্ধতন কর্মকর্তার নির্দ্দেশে আমাদের পুলিশ টিম ঘটনা স্হল পরিদর্শন করে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করি।লাশটির আনুমানিক বয়স ৪০/৪২হবে।এলাকার কেউ তাকে সনাক্ত করতে পারছেনা।আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করছি।