1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ Time View
131

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালায় চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ইন্জিনের সাথে ধাক্কা লেগে একটি কর্ভাটভ্যান দ্বিখণ্ডিত হয় এবং একটি বগি লাইনচ্যুত হয়ে ২টি ট্রেনের ১৮শ পর্যটক আটকা পড়ে।
রেল সুত্রে জানা যায়, সোমবার(২১শে সেপ্টেম্বর)কক্সবাজার থেকে দুপুর ১২টায় ছেড়ে আসা ঢাকা গামী কক্সবাজার এক্সপ্রেস ৩০০৭/৮১৩নং ট্রেনটি ২৪টি রেক ও ১হাজার যাত্রী নিয়ে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা রেল স্টেশন সংলগ্ন মল্লপাড়া রেল ক্রসিং আসার মূহুর্তে অসর্তক়ভাবে একটি কর্ভাটভ্যান রেললাইনে উঠে আসলে ইন্জিনের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ হাত দুরে আনসার ক্যাম্পের সামনে চলে আসে।কর্ভাটভ্যনের চালক সামান্য আহত হলেও কেউ নিহত হননি।ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়।প্রায় ৪০গজ রেললাইন ক্ষতি হয়।ফলে ট্রেন চলাচল বন্ধ।ফলে পটিয়া রেল স্টেশনে দূঘর্টনা কবলিত ট্রেনটি নিরাপদে রাখলেও আটকা আছে ১হাজার পর্যটক।এদিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সাড়ে ৭শ পর্যটক নিয়ে পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় ঢাকার উদ্দেশ্য ছাড়ার কথা থাকলেও তাও বন্ধ।
পটিয়া রেলস্টেশন মাস্টার আবদুস সালাম ভুইয়া বলেন,কক্সবাজার এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ১টি কর্ভাটভ্যন দ্বিখন্ডিত হয়ে রেল লাইনের ক্ষতি হয়।রেল লাইন ঠিক না করা পর্যন্ত ট্রেন চালানো সম্বভ নয়।চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে লাইন ঠিক করে পি ডাবলিও লাইন ফিট দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026