1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪৩|
Title :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার ওসি আফতাবের নেতৃত্বে অভিযান ০৫জন আসামী গ্রেফতার ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল নাসিরনগরে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা শ্বাসরুদ্ধকর ম্যাচে পিপিআইএমএসসির দুর্দান্ত জয় ফরিদপুর জেলাকে হারিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ সেমিফাইনালে মুন্সীগঞ্জ: কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ।

পটিয়া উপজেলায় পঙ্কজ নামের এক যুবক খুন

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১০, ২০২৬,
  • 49 Time View
69

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
পটিয়ায় ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামে আরও একজন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ শীল ও তিলক শীল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন যুবক বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পঙ্কজ ও তিলক কয়েকবার টর্চলাইট মেরে তাদের দেখার চেষ্টা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পঙ্কজ ও তিলক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026