1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪০|
Title :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার ওসি আফতাবের নেতৃত্বে অভিযান ০৫জন আসামী গ্রেফতার ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল নাসিরনগরে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা শ্বাসরুদ্ধকর ম্যাচে পিপিআইএমএসসির দুর্দান্ত জয় ফরিদপুর জেলাকে হারিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ সেমিফাইনালে মুন্সীগঞ্জ: কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে অষ্টগ্রাম থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 59 Time View
73

মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির আগামী কমিটিতে সভাপতি পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা মো. আনোয়ার হোসেনকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি এলাকায় একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জানা যায়, সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবনে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মোহাম্মদপুর রামন্দ মডেল হাই স্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আওতাভুক্ত সম্পাদক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। পরে তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এরপর ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আহমদপুর ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন।
একই সময়ে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন কালে পুলিশ এবং সেনাবাহিনীর হাতে হেনস্থা হলে পুলিশের নির্যাতন থেকে বাঁচতে দৌড় দিলে হার্ট অ্যাটাক হয়ে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন, প্রায় তিন লক্ষ টাকা চিকিৎসা ব্যয় করে আল্লাহর রহমতে নিজের জীবন ফিরিয়ে পায়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে মো. আনোয়ার হোসেন আজ তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আগামী ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে সভাপতি পদে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তাদের বিশ্বাস।
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্য নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে মো. আনোয়ার হোসেন ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড ও সংশ্লিষ্ট কমিটির উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026