1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর,দিনাজপুর, প্রতিনিধি,
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
13

মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর,দিনাজপুর, প্রতিনিধি,
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় এবং এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, “শুধু পাঠ্যপুস্তক কেন্দ্রিক পাঠদানই যথেষ্ট নয়; লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনে শিক্ষক ও অভিভাবকদের কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। তবেই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।”
অনুষ্ঠানে ২০২৬ সালের শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৮ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি এবং ৭ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ পাসের হারসহ ৩২ জন জিপিএ-৫ লাভ করেছে। মোট ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ সাফল্যজনকভাবে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026