1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

পিপিআইএমএসসিতে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আমজাদ হোসেন মিঠু, জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
73

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নেতৃত্বের গুণাবলি বিকাশের প্রত্যয়ে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ (পিপিআইএমএসসি), মুন্সীগঞ্জের উদ্যোগে আয়োজিত আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল ৩:১৫টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
টুর্নামেন্টের শেষ দিনে দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দুটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আলাউদ্দিন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সানোয়ার হোসেন, আলহাজ আহাম্মেদ, আরমান হোসেন এবং লুৎফর রহমান।
পুরো টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মোল্লার সার্বিক তত্ত্বাবধান ও দক্ষ ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। খেলার ধারাভাষ্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার।
উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৬ তারিখে মুন্সীগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন। প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ আচরণ টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রাখে।
পুরস্কার বিতরণী বক্তব্যে সভাপতি বিজয়ী ও রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “ক্রীড়া শুধু শারীরিক সুস্থতাই এনে দেয় না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026