1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

সাকিব আহসান প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
68

সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে গুড নেইবারস, ইএসডিওর থ্রাইভ প্রকল্প, আগ্রা বিডি ০২৮৪, ব্যাপিস্ট এইড-বিবিসিএফ এবং সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ইয়াং টু ইয়াং প্রকল্প।
অনুষ্ঠানে কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষা, নিরাপত্তা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ডা. ঋতু রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026