1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

পীরগাছায় বাংলাদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন: ওসি সেলিম মালিককে ফুলেল শুভেচ্ছা

মোঃজমির উদ্দিন ​পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View
88

মোঃজমির উদ্দিন ​পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলায় বাংলাদেশ কংগ্রেসের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পীরগাছা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এবং জেলা সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
​সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান যৌথ স্বাক্ষরে এ নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
​নবগঠিত কমিটিতে মোঃ শহিদুল ইসলাম আমিন-কে আহ্বায়ক এবং রাজু আহমেদ-কে সদস্য সচিব করা হয়েছে।
​কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ রবিউল ইসলাম সোহেল মোল্লা, মোঃ হারুন পাশা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আজাদুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ সুলতান মিঞা, মোঃ মিজানুর রহমান, মোঃ জিল্লুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ দুলু মিঞা, মোঃ আব্দুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ হযরত আলী, মোছাঃ দিলরুবা আমিন, মোছাঃ সাবিনা আক্তার, মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ বজলুল করিম।
​শনিবার সন্ধ্যায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীকেও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
​শুভেচ্ছা প্রদানকালে জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী বলেন, “তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি, নতুন নেতৃত্বের হাত ধরে পীরগাছায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।”
​এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ পীরগাছা উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026