পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীদের আল্ট্রাসনোগ্রামের অভিযোগ এবং তীব্র নিন্দা!
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
Update Time :
রবিবার, আগস্ট ২৩, ২০২৬,
31 Time View
পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীদের আল্ট্রাসনোগ্রামের অভিযোগ এবং তীব্র নিন্দা!
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী দক্ষিণপাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটালে মহিলা রোগীদের পুরুষ ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও রোগীর আত্মীয়-স্বজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ও স্থানীয়দের প্রতিক্রিয়া ফেসবুক ব্যবহারকারী আপেল চাঁন তাঁর পোস্টে লেখেন, "রূপসদী দক্ষিণ পাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল মহিলাদের আল্ট্রাসনো করায় পুরুষ ডাক্তার। এই ব্যাপারে আপনাদের মতামত কি এটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন"। তার এই পোস্টের নিচে পড়া শত শত কমেন্টের প্রায় সবাই বিষয়টিকে "অগ্রহণযোগ্য" ও "ভুল" বলে মন্তব্য করেছেন। প্রবাসী বাদল মন্তব্য করেন, "অবশ্যই মহিলা ডাক্তার হলে ভাল হয়।" কাজী সফর আলী বলেন, "এটা ১০০% ভুল, কারণ সবার ঘরেই মা বোন আছে।" রাসেল বিন পাথার জানান, "যদি ডাক্তারের কোন জেন্ডার হয়না তাও মহিলাদের জন্য মহিলা ডাক্তার আর মহিলা স্বাস্থ্যকর্মী দরকার।" এছাড়া অনেকে ক্ষোভের সাথে "না" লিখেও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে অনেক নারী রোগী লজ্জায় পুরুষ ডাক্তারের কাছে আল্ট্রাসনোগ্রাম করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, যার ফলে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য সচেতন মহলের দাবি, দ্রুত এই হাসপাতালে নিয়মিত মহিলা ডাক্তার ও নারী টেকনিশিয়ান নিয়োগ দিয়ে রোগীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে জানতে মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান জানান, প্রতি "বুধবারে আমাদের মহিলা ডাক্তার আছে। সবাইকে বলবেন বুধবারে আসার জন্য। অনেক সময় জরুরী কাজের জন্য মহিলা ডাক্তার অন্য পপুলার হসপিটাল থাকে।"
56
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী দক্ষিণপাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটালে মহিলা রোগীদের পুরুষ ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও রোগীর আত্মীয়-স্বজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।
সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ও স্থানীয়দের প্রতিক্রিয়া
ফেসবুক ব্যবহারকারী আপেল চাঁন তাঁর পোস্টে লেখেন, “রূপসদী দক্ষিণ পাড়া মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল মহিলাদের আল্ট্রাসনো করায় পুরুষ ডাক্তার। এই ব্যাপারে আপনাদের মতামত কি এটা কি ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন”। তার এই পোস্টের নিচে পড়া শত শত কমেন্টের প্রায় সবাই বিষয়টিকে “অগ্রহণযোগ্য” ও “ভুল” বলে মন্তব্য করেছেন।
প্রবাসী বাদল মন্তব্য করেন, “অবশ্যই মহিলা ডাক্তার হলে ভাল হয়।”
কাজী সফর আলী বলেন, “এটা ১০০% ভুল, কারণ সবার ঘরেই মা বোন আছে।”
রাসেল বিন পাথার জানান, “যদি ডাক্তারের কোন জেন্ডার হয়না তাও মহিলাদের জন্য মহিলা ডাক্তার আর মহিলা স্বাস্থ্যকর্মী দরকার।” এছাড়া অনেকে ক্ষোভের সাথে “না” লিখেও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কারণে অনেক নারী রোগী লজ্জায় পুরুষ ডাক্তারের কাছে আল্ট্রাসনোগ্রাম করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, যার ফলে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য সচেতন মহলের দাবি, দ্রুত এই হাসপাতালে নিয়মিত মহিলা ডাক্তার ও নারী টেকনিশিয়ান নিয়োগ দিয়ে রোগীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান জানান, প্রতি “বুধবারে আমাদের মহিলা ডাক্তার আছে। সবাইকে বলবেন বুধবারে আসার জন্য। অনেক সময় জরুরী কাজের জন্য মহিলা ডাক্তার অন্য পপুলার হসপিটাল থাকে।”