
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
আশেকে রাসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার থেকে চুনতী সীরত ময়দানে আরম্ভ হতে যাচ্ছে।
মাহফিলকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২২ আগস্ট রবিবার বাদ জুহুর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)কে কেন্দ্র করে বান্দরবানের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা হয় ।সভায় প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখে অন্যান্য বিশিষ্ট অতিথি ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য ও ঐতিহাসিক আয়োজন। এই মাহফিল যুগ যুগ ধরে নবীর সীরত চর্চা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা মাহফিল চলাকালে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের ও ব্যবসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাহফিলের সার্বিক কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এবারের ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৬ কোটি টাকা। দেশ-বিদেশে কর্মরত মাহফিলের বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে আর্থিক সহযোগিতা সংগ্রহ এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও মাহফিল সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহফিলের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধর্মপ্রাণ মুসলমান, সীরতপ্রেমী জনসাধারণ, দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা ব্যবসায়ী ও বান্দরবানের স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় সীরত কমিটির পক্ষ থেকে মাহফিলের প্রচার-প্রচারণা, অর্থ সংগ্রহ, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, যোগাযোগ এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর সকল কার্যক্রম মহানা আল্লাহর দরবারে কবুল ও বরকতময় হওয়ার কামনায় এবং দেশ ও প্রবাসে অবস্থানরত মাহফিলের অসংখ্য ভক্ত কর্মীদের জন্য দোয়া কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।