1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:৪১|
Title :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক সাতক্ষীরার আ’লীগ নেত্রী রুবির বিরুদ্ধে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ লাকসামে শ্রীয়াং ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মজিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার নেত্রকোনা আটপাড়ার দেলোয়ার এর মারামারি ঘটনা চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীর। ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পুলিশের অভিযানে বেনাপোলে বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 6 Time View
10

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।#
প্রেরক:-
মো, মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-০৯/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026