1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

পোরশার পুনর্ভবা নদীতে অবাধে চলছে অবৈধ রিং জাল, নিরব মৎস্য অফিস।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View
82

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের কোল ঘেঁষে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ‘রিং জাল’ (চাই বা চায়না দুয়ারী জাল)। এর ফলে ধ্বংসের মুখে পড়ছে নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার পরোক্ষ মদদ ও অকর্মণ্যতার কারণেই থামানো যাচ্ছে না এই অবৈধ জালের ব্যবহার।

​স্থানীয় জেলে ও নদীর পাড়ের অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, বর্ষার পানি আসার পর থেকেই পুনর্ভবা নদীর নিতপুর অংশের বিভিন্ন পয়েন্টে অসাধু মৎস্য শিকারিরা শত শত রিং জাল পেতে রাখছে। এই জালের ক্ষুদ্র ছাঁকনিতে ছোট-বড়, পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মাছ এমনকি জলজ কীটপতঙ্গ পর্যন্ত আটকা পড়ে মারা যাচ্ছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করে বলেন, “মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাথে অবৈধ জাল
ব্যবহারকারীদের নিয়মিত আর্থিক লেনদেন রয়েছে। অভিযানের আগেই খবর পেয়ে যায় অসাধু শিকারিরা, ফলে তারা জাল সরিয়ে ফেলে।”

​নিতপুর এলাকার সাধারণ জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়ম মেনে মাছ ধরে সংসার চালাই। কিন্তু এই রিং জালের কারণে নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। মৎস্য অফিসে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না।”

​এ বিষয়ে পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা -এর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অসাধু কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টি সত্যি নয়। প্রামাণ্য তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026