1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

ফুটপাত থেকে দৈনিক প্রায় লাখ টাকার চাঁদাবাজি!মসিকের সাঁড়াশি অভিযানে উচ্ছেদ মালামাল জব্দ

শিবলী সাদিক খানঃ
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View
163

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম গাঙ্গিনারপাড় এলাকায় সরকারি জায়গা ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে সাঁড়াশি অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও সরকারি জায়গা দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়।

নগরীর গাঙ্গিনারপাড়, চড়পাড়া, বাউন্ডারি রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো এবং এসব দোকান থেকে কথিত চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।

অভিযোগ রয়েছে, নগরীর প্রায় ৪০০ ফুটপাতের দোকান থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০০ থেকে ২৫০ টাকা করে আদায় করা হয়। সে হিসাবে প্রতিদিন প্রায় এক লাখ টাকা এবং মাসে প্রায় ৩০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এর মধ্যে গাঙ্গিনারপাড় এলাকাতেই প্রায় তিন শতাধিক দোকান রয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, ফুটপাত দখলের কারণে পথচারীদের মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহনের চাপ বেড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। নগরের ব্যস্ত এলাকাগুলোতে এ কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

অভিযান শেষে মসিক প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন গাঙ্গিনারপাড় এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, দোকানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না। অন্তত গাঙ্গিনাপাড়, চড়পাড়া, নতুন বাজার এসব এলাকায় কোনো হকার থাকবে না। যে দোকানের সামনে হকার বসবে সেই দোকান সিলগালা করে দেয়া হবে। একই সঙ্গে সড়ক ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর যানজট নিরসন, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ফুটপাত দখল ও কথিত চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, ফুটপাত দখলমুক্ত করার বিষয়টি সিটি কর্পোরেশনের দায়িত্ব। তবে এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্টতার কোনো বিষয় থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026