বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত পথচারী নারী, অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাট:(শ্রী মোহন চন্দ্র)
Update Time :
Friday, September 4, 2026,
17 Time View
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত পথচারী নারী, অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাট:(শ্রী মোহন চন্দ্র) বগুড়ার শিবগঞ্জে মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী নারী মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশের হরিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম (৫৫) শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাইয়ে নিজের বাড়ি যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি হরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক থেকে ছিটকে সরাসরি ধানক্ষেতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও গাড়ির চালককে উদ্ধার করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পান এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত থাকলেও গাড়ির চালক আহত হন। পরবর্তীতে প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌর শহরের তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জয়পুরহাটে তাঁর দুই দিনের সরকারি সফরে সেখানেই অবস্থান করছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, বড় ধরনের বিপদ থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। গাড়িটি ফসলের মাঠে গিয়ে থেমে যাওয়ায় তাঁর হাঁটু ও দুই পায়ে আঘাত লেগেছে। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে দ্রুত উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
25
জয়পুরহাট:(শ্রী মোহন চন্দ্র)
বগুড়ার শিবগঞ্জে মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী নারী মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশের হরিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম (৫৫) শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাইয়ে নিজের বাড়ি যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি হরিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক থেকে ছিটকে সরাসরি ধানক্ষেতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও গাড়ির চালককে উদ্ধার করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পান এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত থাকলেও গাড়ির চালক আহত হন। পরবর্তীতে প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌর শহরের তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি জয়পুরহাটে তাঁর দুই দিনের সরকারি সফরে সেখানেই অবস্থান করছেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, বড় ধরনের বিপদ থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। গাড়িটি ফসলের মাঠে গিয়ে থেমে যাওয়ায় তাঁর হাঁটু ও দুই পায়ে আঘাত লেগেছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে দ্রুত উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।