1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির সভা হয়রানি ও মধ্যস্বত্বভোগী ছাড়াই প্রকৃত কৃষকদের ঋণ নিশ্চিতের আহ্বান জেলা প্রশাসকের

সোহরাব বরগুনা:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
18

সোহরাব বরগুনা:
কৃষি খাতকে আরও গতিশীল করতে প্রান্তিক ও প্রকৃত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
বুধবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা কৃষি ঋণ কমিটির সভায় এ আহ্বান জানান তিনি।
সভায় জেলার কৃষি খাতের বর্তমান পরিস্থিতি, কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ, ঋণ আদায়ের অগ্রগতি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকরা যেন কৃষি ঋণ নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে। প্রকৃত ও প্রান্তিক কৃষকরা যাতে কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই দ্রুত এবং সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে শুধু লক্ষ্যমাত্রা পূরণ করলেই হবে না, ঋণের অর্থ যেন প্রকৃত কৃষি ও কৃষি উদ্যোক্তাদের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়, সেদিকেও নজর দিতে হবে। একই সঙ্গে নিয়মিত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
জেলা প্রশাসক বলেন, কৃষকের উৎপাদন বাড়লে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই কৃষকদের প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা পৌঁছে দেওয়া গেলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় কৃষি ঋণ বিতরণে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধান এবং ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলার বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ব্যবস্থাপক এবং জেলা কৃষি ঋণ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষি ঋণ বিতরণ এবং যথাসময়ে ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ০৯-৯-২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026