1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত। আনোয়ারাই মহাসড়কের ৭৭ কোটি টাকার উন্নয়নকাজ অবৈধ দখলদারদের হাতে দেহ ব্যবসার বিষয়ে ওসি কোতয়ালী কে অবগত করার পর ও বন্ধ হচ্ছেনা দুই হোটেলে পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত পোরশায় ৫১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ। মুন্সীগঞ্জে পুলিশের ২ দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনঃ সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন সিএমপি বাইজি থানার ওসি ইখতিয়ার উদ্দিন ফতুল্লার ওসি মাহবুবের বিরুদ্ধে ১১ অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়ার দাবি

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে সিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা*

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
34

*

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. দুপুর ১২টা ০০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দে
এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাহিয়া আমিন মাহি ও মোহাম্মদ তামিম রেজা তাদের অনুভূতি ও অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের আরও যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জন নয়, এর পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। ভবিষ্যতে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক বিষয় গ্রহণ এবং ক্ষতিকর ও নেতিবাচক বিষয় পরিহার করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সদরঘাট থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ একেরামুল হক, ইপিজেড থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ আতিকুর রহমান, বাকলিয়া থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি শাহিন, আকবর শাহ থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান , চান্দগাঁও থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, চকবাজার থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মামুন , কোতয়ালী থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি জাহেদুল কবির সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026