
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আজ ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয় সিএমপির কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিএমপির একটি চৌকস টিম কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিসের কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) জনাব আমিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।